আসিফ মাহমুদ দুর্নীতি দমন কমিশনের মুখপাত্রকে একটি চিঠি পাঠিয়েছেন যাতে তারা তাদের বিবৃতি প্রত্যাহার করে নেয়।

অনিয়মের অভিযোগ তোলার কারণে দুর্নীতি দমন কমিশনের (দ দুদক) মুখপাত্র আখতারুল ইসলামের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম জনি গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের পক্ষে এই নোটিশটি পাঠান।

গত ২ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের বিরুদ্ধে বদলি, নিয়োগ এবং পদোন্নতিসংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেছিলেন আখতারুল ইসলাম। দুদক কর্মকর্তার দাবি ছিল, এসব অভিযোগের নাকি প্রাথমিক সত্যতাও মিলেছে।

আইনি নোটিশে দুদক কর্মকর্তাকে আগামী ১৫ দিনের ভেতর নিজের বক্তব্য নিঃশর্তভাবে তুলে নিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাচাই না করে এবং প্রমাণ ছাড়া এ ধরনের তথ্য প্রচার করা থেকে তাকে বিরত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত ওই সময়ের মধ্যে তিনি যদি তার বক্তব্য প্রত্যাহার করে না নেন, তবে দণ্ডবিধির ৫০০ ধারাসহ দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *