জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জিয়া উদ্যানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে নারী ও শিশু সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছিত ও অপমানের শিকার হয়েছেন। সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে যে সব নারী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন, তাদেরও নিপীড়ন করা হয়েছে। তিনি বলেন, যারা নারীদের ওপর আক্রমণ করে তারা কাপুরষ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।
জ্বালানি সংকট নিয়ে তিনি বলেছেন, জ্বালানি সংকট আন্তর্জাতিক বিষয়, এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে তা সমাধান করা সম্ভব নয়। গ্যাসের সংকট ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। বৈদেশিক কর্মসংস্থান নিয়ে যুগান্তরকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।




Leave a Reply