রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে: মাহফুজ আলম

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা দরকার বলে মন্তব্য করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে (ফেসবুকে) একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

মাহফুজ আলমের মতে, দেশে আগামী কয়েক বছরের জন্য স্থিতিশীলতা অপরিহার্য। রাষ্ট্র পুনর্গঠনের জন্য দোধারী লড়াই চালিয়ে নিতে হবে। এছাড়াও, আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা দরকার। রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন পরস্পরবিরোধী নয়।

মাহফুজ আলম আরও বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার সোশিও-পলিটিকাল মবিলিটি দরকার। লীগের ১৬ বছরের সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উলম্ফন দরকার। সেজন্য আস্থা ও স্থিতিশীলতা নিয়ে সকল অনাহুত সঙ্কট সবাই মিলে দূর করতে হবে।

আমাদেরকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। রাষ্ট্র ভঙ্গুর হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। তাই রাষ্ট্রের স্থিতিশীলতা ও আস্থা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *