ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস মিস ওয়ার্ল্ড ২০২৬ শিরোপা জয় করেছেন।
ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক প্রতিযোগিতায় ১১১ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে তিনি এই বিশ্বখ্যাত খেতাবটি অর্জন করেন।
জোহেইরি মোলা এর আগে মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫ খেতাব জিতেছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় তিনি বিশ্বমঞ্চে লড়াই করার সুযোগ পেয়েছিলেন।
মডেলিং ও ফ্যাশন দুনিয়ায় প্রতিষ্ঠিত জোহাইরি একজন শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবিকাও বটে। অনুষ্ঠান শেষে গত বছরের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ড ওপাল সুচাতা চুয়াংস্রি তার মাথায় নীল মুকুট পরিয়ে দিয়ে এই খেতাব ঘোষণা করেন।
সামনে থেকে এই ডোমিনিকান সুন্দরী মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং বিশ্বব্যাপী পরিচালিত ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারণার মুখ হিসেবে কাজ করবেন।
এই প্রতিযোগিতায় স্পেনের এলিসাবেথ রেইনেস প্রথম রানারআপ এবং মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন।
‘বিউটি উইথ আ পারপাস’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামানজার সাঈদ শুরুতে নিজ মহাদেশীয় পর্যায়ে সেরা ছয়জনের তালিকায় থাকলেও চূড়ান্ত পর্বে সেরা চল্লিশের মধ্যে স্থান করে নিতে পারেননি।
মিস ওয়ার্ল্ড ২০২৬ শিরোপা জয় করলেন ডোমিনিকান নাগরিক জোহেইরি মোলা



Leave a Reply