ইরান চুক্তি করতে আগ্রহী, তবে সিদ্ধান্ত আমি একান্তভাবে নেব: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরান যেকোনো মূল্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করতে চায়। তবে তাদের সাথে আলোচনা করা হবে কি না, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইরান খুব দ্রুত একটি চুক্তি করতে মরিয়া। আমরা আলোচনার বিপক্ষে নই। কিন্তু শেষ পর্যন্ত আলোচনা হবে কি না, তা আমিই ঠিক করব।

ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল সরবরাহের বিষয়টিও উল্লেখ করেছেন। তিনি কড়া ভাষায় বলেছেন, এই পথে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে যেসব দেশ ওয়াশিংটনকে সহায়তা করেনি, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তারা এই অর্থ পরিশোধ করতে বাধ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *