মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত ভেঙে পড়বে: আইআরজিসি কমান্ডার

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার আহমদ ভাহিদি। দেশটির সেনাপ্রধান আমির হাতামির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।

ভাহিদি দাবি করেন, চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিনির্ধারকরা ইরানের সামরিক সক্ষমতাকে সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন। তার মতে, ইরানের প্রকৃত সামরিক শক্তি সম্পর্কে এই দুই দেশের ধারণা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভাহিদির এই মন্তব্য সামনে এলো। উল্লেখ্য, বিগত কিছু সময় ধরে দুই দেশের সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে উভয় পক্ষ থেকেই একের পর এক পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *