মার্কিন নৌ অবরোধ-হামলা বন্ধ হলে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ ও হামলা বন্ধ করলে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা জানিয়েছেন। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পেজেশকিয়ান বলেন, যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সফল হতে পারেনি। তাই তারা এখন ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। তবে এতে ইরান থেমে থাকবে না।

তিনি আরও বলেন, ইরানের অস্তিত্ব কেবল সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়। তাই হরমুজ প্রণালি ব্যবহার করে চাপ দিলেও যুক্তরাষ্ট্র সফল হবে না।

হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল এই পথ দিয়ে সরবরাহ করা হয়। তাই এই প্রণালিতে অস্থিরতা দেখা দিলে বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়ে। এ কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *