মার্কিন বাহিনী ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলা চালাবে। মার্কিন গোয়েন্দা সংস্থা এই স্থানটির কার্যক্রম পর্যবেক্ষণ করছে। যদি কোনো তৎপরতা শনাক্ত হয়, তবে সেটি হামলার লক্ষ্যবস্তু হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে এই নতুন হুমকি দেন। তিনি সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক অভিযানের পক্ষে যুক্তি আছে।
‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত। এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের হামলায় আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা।
ট্রাম্প আরও বলেন, ইরান যেন কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা তারা নিশ্চিত করেছেন। ইরানের ‘পিকঅ্যাক্স’ বা অন্য কোথাও কী হচ্ছে, সবই তাদের জানা। কোনো সমস্যা মনে হলে তারা কঠোর আঘাত হানবে। মাত্র পাঁচ মাসের মধ্যে তারা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকিয়েছে। ট্রাম্প মনে করেন, বারবার রাডার বসানো এবং তা ধ্বংস হওয়ায় ইরান এখন ক্লান্ত।



Leave a Reply