ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি দাবি করেছেন যে, প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের ক্ষেত্রে দেশটি এখন সম্পূর্ণভাবে স্বাবলম্বী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) তেহরানে দেওয়া এক ভাষণে তিনি জানান, কোনো বিদেশি সাহায্যের ওপর নির্ভর না করে বরং নিজস্ব প্রযুক্তি, দক্ষতা ও মেধাশক্তি ব্যবহার করে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র উৎপাদন ও আধুনিকায়ন করছে।
এলহামি উল্লেখ করেন, সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে যুদ্ধের মধ্যেই নতুন নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উদ্ভাবন ও উন্নত করা হয়েছে, যা পরবর্তীতে রণক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে হুমকি এখনো কাটেনি, তাই বর্তমান বা ভবিষ্যতে যেকোনো ধরনের যুদ্ধের মোকাবিলায় দেশ প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক সংঘাত ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ককে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেছে।
ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডারের মতে, দেশের তরুণ বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয় এবং জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মেধা কাজে লাগিয়ে নিজেদের চাহিদা অনুযায়ী সামরিক সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে।
এলহামি দাবি করেন, সাম্প্রতিক লড়াইয়ে ইরানের জাতীয় শক্তি ও সামরিক সক্ষমতা নতুনভাবে প্রমাণিত হয়েছে। বিশেষ করে, শত্রু আগ্রাসন রুখতে আইআরজিসি (IRGC)-র বিমান প্রতিরক্ষা ইউনিটের সদস্যদের অসীম সাহস ও প্রতিরোধমূলক ভূমিকা অত্যন্ত কার্যকর ছিল।
সামরিক সরঞ্জামের ক্ষেত্রে ইরান এখন সম্পূর্ণ আত্মনির্ভরশীল: ব্রিগেডিয়ার এলহামি



Leave a Reply