ভারতে ৬ তলা ভবন ধস, আটকে পড়েছেন বেশ কয়েকজন

ভারতের রাজধানী দিল্লিতে সপ্তাহান্তের বিকেলে একটি ৬ তলা ভবন ধসে পড়েছে। দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে জানা গেছে। খবরটি এনডিটিভি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি একটি ৭৫ শয্যা বিশিষ্ট পেয়িং গেস্ট আবাসন ছিল। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করার জন্য উদ্ধারকর্মীগণ প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের একজন প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনায় ধ্বংসস্তুপে বেশ কয়েকজন আটকে পড়েছেন। সত্য নিকেতন এলাকা দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছে অবস্থিত এবং এখানে প্রচুর সংখ্যক ছাত্র-ছাত্রী বাস করে।

এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে এবং অন্যান্য জীবিতদের উদ্ধারে তল্লাশি চলছে। তাদের মধ্যে তিনজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীগণ বলছেন, ভবন ধসে পড়ার সময় এর ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যেহেতু আজ রোববার ছিল ছুটির দিন, তাই তাদের বেশিরভাগই বাড়িতে ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী এএনআই গণমাধ্যমকে বলেছেন, আমি ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনেছি। দিল্লি পুলিশের একটি বিবৃতিতে জানা গেছে, স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, এবং অ্যাম্বুলেন্সগুলি ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *