নেপাল ও তিব্বত সীমান্তে পাহাড়ি ঢলে মৃত্যুর সংখ্যা ১৪শ ছাড়িয়েছে

নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। নেপালে ১ হাজার ৩৭৭ জন এবং তিব্বতে অন্তত ৪৩ জন মারা গেছেন।

উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, দুই অঞ্চলে এখনও সাড়ে পাঁচ হাজার মানুষ নিখোঁজ। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তাদের জীবিত পাওয়ার আশা খুবই ক্ষীণ।

এই দুর্যোগে নেপালে ৪০০ বিলিয়ন রুপির বেশি আর্থিক ক্ষতি হয়েছে। অবকাঠামো পুনর্গঠনে নেপাল সরকার আন্তর্জাতিক সহায়তার উদ্যোগ নিচ্ছে।

দুর্গত এলাকার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

পাশাপাশি সেখানে পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে। বিদুর পৌর এলাকার পানির উৎসে ক্ষতিকর ‘ই-কোলাই’ ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এতে ওই অঞ্চলে মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *