চীনা প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রায় সব বিষয়েই বিস্তারিত আলোচনা হবে: ট্রাম্প

চলতি মাসের ২৪ তারিখে হোয়াইট হাউসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এই বৈঠকে বাণিজ্য, অটোমোবাইল শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইউক্রেন ও গাজা সংকট এবং প্রতিরক্ষা উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

চীনের তৈরি গাড়ির ওপর আরোপিত শুল্ক নীতির পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসনিক পদক্ষেপের কারণেই চীনা গাড়িগুলো মার্কিন বাজারে প্রবেশের সুযোগ পায়নি। এ সময় বোয়িং বিমান সংক্রান্ত কোনো চুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সব ধরনের বাণিজ্যিক চুক্তির বিষয়েই তিনি আশাবাদী।

এছাড়া জর্ডানে মার্কিন ঘাঁটির গোয়েন্দা তথ্য চীন কর্তৃক ইরানকে সরবরাহ করার অভিযোগের বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন যে, চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশই একে অপরের বিরুদ্ধে সমানভাবে গোয়েন্দা নজরদারি চালিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *