জাতিসংঘের আশঙ্কা, গাজায় ধ্বংসস্তূপ সরানোর নামে ইসরায়েল যুদ্ধাপরাধের প্রমাণ মুছতে চাইছে। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেন, ধ্বংসস্তূপ অপসারণে জড়িত রাষ্ট্র ও কোম্পানি আন্তর্জাতিক অপরাধের দায়ে অভিযুক্ত হতে পারে। তিনি আরও বলেন, ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে যুদ্ধাপরাধের প্রমাণ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল।
অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, গাজায় এখনও ৮ হাজারের বেশি মানুষের দেহাবশেষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গত রোববার গাজা শহরে প্রায় ১০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৬০ জনই শিশু। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম পেলে ৯০ দিনের মধ্যে মরদেহ উদ্ধারের কাজ শেষ করা সম্ভব।



Leave a Reply