ইরান যদি ব্যর্থ দেশ হয়, তাহলে মার্কিন ঘাঁটিতে কিভাবে হামলা চালায়? প্রশ্ন মার্কিন কংগ্রেসম্যানের

মার্কিন কংগ্রেসম্যান টেড লিউ ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে অভিহিত করার ট্রাম্প প্রশাসনের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি জিজ্ঞেস করেছেন, যদি ইরান সত্যিই ব্যর্থ রাষ্ট্র হয়, তাহলে কীভাবে তারা এখনও আমেরিকার সামরিক ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

এমএসএনবিতে দেওয়া সাক্ষাৎকারে লিউ বলেছেন, “ইরান যদি ব্যর্থ রাষ্ট্র হয়, তাহলে তারা কীভাবে আমাদের ঘাঁটি ও মিত্রদের ওপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছে?” তিনি যুক্তরাষ্ট্রে জ্বালানির দামের বিষয়টিও তুলে ধরেছেন, গ্যাসের গড় দাম এখন ৪.১২ ডলার, যা কীভাবে হচ্ছে, তা প্রশ্ন করেছেন।

লিউ আরও অভিযোগ করেছেন যে, ট্রাম্প প্রশাসন ইরানের পরিস্থিতি নিয়ে মার্কিন জনগণকে পুরো সত্য জানাচ্ছে না। তিনি বলেছেন, “হোয়াইট হাউস স্পষ্টতই সত্য বলছে না। তাদের উচিত আমেরিকার জনগণের কাছে সবকিছু পরিষ্কার করা।”

কংগ্রেসম্যান লিউ ইরানকে ঘিরে চলমান সংঘাতের সমাধান কীভাবে সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, বারবার পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাওয়া এই ‘অন্তহীন যুদ্ধ’ থেকে যুক্তরাষ্ট্র কীভাবে বেরিয়ে আসবে, তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিউর এই মন্তব্যগুলি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে আলোচনার সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের মাত্রাকে খাটো করে একে যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে, ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকার বিষয়টিও মার্কিন সামরিক অভিযানের কার্যকারিতা নিয়ে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *