ইন্দোনেশীয় একটি জাহাজে ২৪৩ জন যাত্রীর সঙ্গে জাভা সাগরে হারিয়ে গেছে।

জাভা সাগরে ২৪৩ জন যাত্রী নিয়ে একটি ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাত্রীদের মধ্যে ৩০ জন নাবিক ছিলেন। গত রোববার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

সম্প্রচারকারী সংস্থা ‘কম্পাস’-এর বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন যাচ্ছিল। যাত্রা পথে রাত ২টার দিকে জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অনুসন্ধান প্রধান আই পুতু সুদায়ানা জানান, জাহাজ নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর জরুরি প্রতিবেদন পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই একটি যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে।

সুদায়ানার মতে, খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়তে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি বানজারমাসিনের বাসিরিহ এসএআর ডক থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে জাভা সাগরে নিখোঁজ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *