উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশের সরমদা শহরের কাছে অবস্থিত একটি অস্থায়ী অস্ত্রাগারে বুধবার (৯ সেপ্টেম্বর) বিস্ফোরণ ঘটে, যার ফলে চারজন নিহত এবং দশজন আহত হন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই ঘটনাটি জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণ ঘটেছে সরমদা শহরের কাছে অবস্থিত অস্থায়ী অস্ত্রাগারে। ঘটনার পর উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলটি সুরক্ষিত করতে তৎপরতা শুরু করে।
ইদলিব স্বাস্থ্য অধিদফতরের মিডিয়া অফিস পরিচালক সুভী আসাফ বলেছেন, প্রাথমিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। আহতদের অবস্থা সামান্য থেকে মাঝারি। ইদলিব প্রদেশের উত্তরে অবস্থিত সরমদা শহরটি এই অঞ্চলের অন্যতম প্রধান জনবসতি ও বাণিজ্যিক কেন্দ্র।


Leave a Reply