যুক্তরাষ্ট্র সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে। সৌদি-ইয়েমেন সংঘাতের প্রেক্ষাপটে দেশটিতে ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। এ খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থের ওপর ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বিদ্যমান। পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থানীয় আইন সম্পর্কিত ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবের কিছু অঞ্চলে ঝুঁকি আরও বেশি বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া, প্রতিবেশী ইয়েমেনে মার্কিন নাগরিকদের জন্য ‘লেভেল ৪—ভ্রমণ করবেন না’ সতর্কতা এখনও বলবৎ রয়েছে।


Leave a Reply