ঘুষের অভিযোগে সাবেক লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকাসের ছেলে গ্রেফতার

দুর্নীতি বা ঘুষ গ্রহণের দায়ে শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পুত্র নামাল রাজাপাকসেকে আটক করা হয়েছে। মূলত, ২০১৩ সালে এয়ারবাসের সাথে স্বাক্ষরিত একটি চুক্তির বিপরীতে ৮ লক্ষ ডলার অনৈতিকভাবে গ্রহণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নামালকে গ্রেফতারের পর আদালত তাকে ১৪ দিনের পুলিশি জেরা বা রিমান্ডে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
দেশটির দুর্নীতি দমন বিভাগ জানিয়েছে যে, সংশ্লিষ্ট চুক্তিটি সম্পন্ন করার জন্য ইউরোপীয় বিমান প্রস্তুতকারক কোম্পানি থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের কাছে ঘুষ প্রদান করা হয়েছিল। সিঙ্গাপুরের একজন ব্যবসায়ীর মাধ্যমে দুটি পৃথক ব্যাংক অ্যাকাউন্টের সাহায্যে ওই অর্থ নামাল রাজাপাকসের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে।
নামালের পক্ষ থেকে জামিনের জন্য আবেদন করা হলেও আদালত তা প্রত্যাখ্যান করেন। উল্লেখ্য যে, একই মামলার তদন্তের অংশ হিসেবে গত মে মাসে প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *