উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আগামী বছর লাগবে: আইইএ

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে যে, চলতি বছরে বিশ্ববাজারে তেলের ঘাটতি আরও তীব্র হতে পারে। গত মাসে বিশ্বজুড়ে তেলের মজুত ৯ কোটি ৫০ লাখ ব্যারেল কমেছে বলে জানিয়েছে সংস্থাটি। তেলবাজারে সরবরাহ ঘাটতি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন বলেও আইইএ’র বিবৃতি প্রকাশিত হয়েছে।

ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবেই বিশ্ববাজারে তেল সরবরাহ পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে বলে আইইএ’র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি বলছে, উপসাগরীয় দেশগুলো থেকে তেলের সরবরাহ আগের অবস্থায় ফিরতে সময় লাগবে। আগামী বছরের আগে, এসব দেশের তেল সরবরাহ পুরোপুরি পুনরুদ্ধার হবে বলে আশা করছে না আইইএ।

ফলে চলতি বছরজুড়েই বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আইইএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *