যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধ ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের জন্যই বেশি ক্ষতিকর হতে পারে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই মন্তব্য করেছে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে এক ডলার ক্ষতি করতে চাইলে তাদের নিজেদের কয়েক গুণ বেশি খরচ হবে।
মোহেবির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন সামরিক শক্তি দিয়ে ইরানকে দমন করা যাবে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো এই ধারণাকে সমর্থন করে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিপুল ঋণের মধ্যে আছে। তারা চীনসহ অন্যান্য বড় অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত। এমন অবস্থায় ইরানের বিরুদ্ধে সামরিক হামলা বা নিষেধাজ্ঞা তাদের জন্য ফলপ্রসূ হবে না।
মোহেবির মতে, ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্র যে অবরোধ আরোপ করেছে, তা শেষ পর্যন্ত তাদের জন্যই একটি বড় অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়াবে।



Leave a Reply