সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকী। ভক্তরা যশোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তারা হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভক্তরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলনের পর সালমান শাহ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। মামলার অন্যতম অভিযুক্ত ডনকে আটক করা হয়েছে। তবে আরও কয়েকজন আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে।
তারা আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিচার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। ডনকে আটক করা হয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদ। তারা সালমান শাহ’র স্ত্রী সামিরা ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সহ অন্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।






Leave a Reply