রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘বনলতা এক্সপ্রেসের ‘ঘরে ফেরা’ শুরু

বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ‘বনলতা এক্সপ্রেসের ঘরে ফেরা’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় কলেজের অডিটোরিয়ামে ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ওরওয়া) এই আয়োজন করে। আয়োজকরা জানান যে, চলচ্চিত্রটির পরিচালক তানিম নূরসহ বেশ কয়েকজন কলাকুশলী এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তাদের সংবর্ধনা জানাতে এই বিশেষ প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশ নেন কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও প্রাক্তন শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ প্রতিনিয়ত অব্যাহত রাখার আহ্বান জানান। একই সাথে, প্রাক্তনদের এই মিলনমেলা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নতুন কাজের অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি। এরপর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’তেও সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *