রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ নুর ইসলাম মন্ডল (৫৭) নামে এক মৎস্য শিকারিকে আটক করেছে নৌ-পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান।
আটককৃত নুর ইসলাম মন্ডল দৌলতদিয়ার সাত্তার মেম্বার পাড়ার মৃত আকবর মন্ডলের ছেলে। নৌ-পুলিশ জানায়, বিকাল দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের বিপরীতে পদ্মানদীতে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে মৎস্য শিকারী নুর ইসলাম মন্ডলকে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ আটক করা হয়।
পরবর্তীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের নিয়মিত মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।









Leave a Reply