হিলি কাস্টমসে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ দশ লাখ টাকার মালামাল ধ্বংস

দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশনে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে। এসব পণ্য বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা জব্দ করেছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে এগুলো বাজেয়াপ্ত করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে এসব পণ্য ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে হিলির জালালপুর এলাকায় পৌরসভার ময়লার ডিপোতে এই কার্যক্রম পরিচালিত হয়।

এক্সক্যাভেটর ও ভারী রোড রোলার দিয়ে পণ্যগুলো পিষে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় গর্ত খুঁড়ে সেগুলো মাটিচাপা দেওয়া হয়।

কাস্টমস সূত্র জানায়, ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, অবৈধ তামাকজাত পণ্য ও নকল প্রসাধন সামগ্রী। মোট ১.৫ মেট্রিক টন ওজনের এই পণ্যগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

পণ্য ধ্বংসের সময় রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমান, হিলি স্থল কাস্টমসের উপ-কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও পানামা হিলি পোর্টের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *