সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ, হাইকোর্টের পূর্নাঙ্গ রায়

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট পেতে গোয়েন্দা ছাড়পত্রের বাধ্যবাধকতা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ এ রায় দেন। গত ৯ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

রায়ে বলা হয়, বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় রাষ্ট্র তাদের মর্যাদা যাচাই করেই কূটনৈতিক পাসপোর্ট দেয়। তাই অবসরের পর সাধারণ পাসপোর্টের জন্য পুনরায় গোয়েন্দা ভেরিফিকেশন অযৌক্তিক।

আদালত নির্দেশ দিয়েছেন, সাবেক বিচারপতি ও তাদের স্ত্রীদের কোনো গোয়েন্দা ভেরিফিকেশন ছাড়াই সাধারণ পাসপোর্ট দিতে হবে।

আগে বিচারকরা অবসরের পর সাধারণ পাসপোর্টের আবেদন করলে গোয়েন্দা প্রতিবেদনের প্রয়োজন হতো না। কিন্তু ২০২৪ সালের ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নতুন শর্ত জুড়ে দেয়। এতে আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর পাসপোর্ট পেতে সমস্যা সৃষ্টি হয়। এই প্রশাসনিক বাধার বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। সেই রিটের শুনানি শেষে আদালত এ রায় দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *