জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারে থাকা একটি অংশ ‘রিফাইন আওয়ামী লীগ’কে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। জামায়াতসহ বিরোধী মত দমনের জন্যই এই চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জাতীয় সিরাত সেমিনারে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার প্রশ্ন রাখেন, দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাত না থাকলে সারা দেশে আওয়ামী লীগ কীভাবে মিছিল করে? তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নেই। সরকার আবারও ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করেনি। এর মাধ্যমে তারা জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে।


Leave a Reply