হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন হবে না। বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর এই বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু হবে।
তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে থার্ড টার্মিনাল পরিদর্শনে এসে এসব কথা বলেন।
বিমানমন্ত্রী আরও জানান, টার্মিনালটি চালু করার জন্য জাপানি প্রতিষ্ঠানকে একটি চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে। ধাপে ধাপে এটি পুরোপুরি চালু হবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন টার্মিনালের দায়িত্ব বুঝে নেবে।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, থার্ড টার্মিনালের কাজ শেষ হলে এটি ২০০ থেকে ২৫০টি এয়ারক্রাফট পরিচালনা করতে পারবে। যাত্রীদের হাতে মাত্র ১৫ মিনিটের মধ্যে লাগেজ পৌঁছে দিতে কর্তৃপক্ষ জোর দিচ্ছে।
এছাড়াও, টার্মিনাল থেকে আয়ের ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারিত্ব ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



Leave a Reply