লংমার্চে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে ৬ দফা দাবি ১ দফায় রূপান্তরিত হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চে বাধা দেওয়া হলে লংমার্চের ঘোষিত ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে। শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে অনুষ্ঠিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এই মন্তব্য করেছেন।

নাহিদ ইসলাম বলেন, যেকোনো বাধা বিপত্তি আসুক না কেন, আমাদের ১১ দলীয় ঐক্যের লংমার্চ অবশ্যই চট্টগ্রামে পৌঁছবে। এই লংমার্চ মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এবং গণভোটের গণ রায় উপেক্ষা যারা করেছে তাদের বিরুদ্ধে। এই লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নতুন করে যারা স্বৈরাচার হতে চলেছে তাদের স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্যও এই লংমার্চ।

শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শেষে গাড়ি বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *