প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফরে যাবেন বলে আশাবাদ ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি এ তথ্য সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জানিয়েছেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে পরিবেশ বিষয়ক অনেক ইস্যু রয়েছে এবং অর্থনীতি এবং বাণিজ্যিক ইস্যু ছাড়াও দুই দেশ একসাথে কাজ করবে। তিনি বলেন, ভারত চায় দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক। তিনি আরও বলেন, দুই দেশ পরিবেশ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে।

এসময়, পরিবেশ মন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরালো। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *