বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা সবসময় রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়। সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তবে কিছু লোক রাজনৈতিক সুবিধার জন্য কৌশলে বিভেদ সৃষ্টির চেষ্টা করে।
তিনি শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসবাস করে আসছে।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আগের ফ্যাসিবাদী সরকারগুলো প্রতিমা ভাঙচুরের জন্য বিএনপিকে দায়ী করত। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর থেকে দেশে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালিত হচ্ছে।
তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা সহ্য করা হবে না। প্রতিমন্ত্রী সবার সাথে মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।



Leave a Reply