ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৫১৪ জন গ্রেফতার হয়েছে। এই সময়ে ৬১টি মামলাও দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।

রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৬ জন, ওয়ারীতে ৫৫ জন এবং মতিঝিল বিভাগে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুরে ১৪০ জন, গুলশানে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা ও ১টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।

আরও পাওয়া গেছে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২,৬৪১ পিস ইয়াবা এবং ২৫ পুরিয়া হেরোইন। একটি পিকআপ, একটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

অভিযানে ১৩টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং ২ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *