টেকনাফে একরাম হত্যা মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। আসামিপক্ষ এই মামলা বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন করেছে।

এই মামলায় সোমবার (৭ সেপ্টেম্বর) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদীসহ তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে ২৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক এমপি আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কর্নেল (অব.) আনোয়ার লতিফ খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *