জেনে নিন, বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর শাহজাহানপুর রেল ক্রসিং সংলগ্ন এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ড বসানো এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য বিতরণ লাইন সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করতে বিভিন্ন স্থানে ৮ ঘণ্টার জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বার্তার মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছে।
তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপা পাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই নির্দিষ্ট সময়ে উক্ত অঞ্চলের সকল আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকগণ সাময়িকভাবে গ্যাস সেবা পাবেন না। এ ছাড়া নিকটবর্তী এলাকাগুলোতেও গ্যাসের চাপের ঘাটতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।
সাময়িক এই ভোগান্তির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *