কমেছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে গিয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রণালিটি দিয়ে মাত্র ৭টি জাহাজ চলাচল করেছে। খবর আল-জাজিরা।

এর আগের দিন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা ছিল ১২টি। আর ১০ দিনের গড় জাহাজ চলাচলের সংখ্যা ১৪টি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ৪টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বের হয়েছে এবং ৩টি জাহাজ প্রবেশ করেছে। তবে এসব তথ্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরে তা হালনাগাদ হতে পারে। কিছু জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে প্রণালিটি অতিক্রম করেছে। ফলে সেসব জাহাজ সরকারি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *