হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইতালির ভেনিসে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে তিনি এই অভিযোগ দায়ের করেন। প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করার পর তিনি মামলাটি সম্পন্ন করেন। ভিডিওতে যাদের শনাক্ত করা হয়েছে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মামলাটি করার সময় মিলান কনস্যুলেট অফিসের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তা দিয়ে জানান যে, বিচার না পাওয়া পর্যন্ত তিনি ভেনিস ত্যাগ করবেন না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সোমবারের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ইতালীয় পুলিশ তাকে একটি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। বর্তমানে অভিনেত্রী ভেনিসেই অবস্থান করছেন। উল্লেখ্য, গত সোমবার রাতে ইতালির ভেনিস শহরে বাংলাদেশি এই অভিনেত্রীকে লাঞ্ছিত করার ঘটনাটি ঘটেছিল।
ইতালিতে হামলা-লাঞ্ছনার ঘটনায় ভেনিসে মামলা করলেন বাঁধন


Leave a Reply