২৯ অক্টোবর উপনির্বাচন ঠাকুরগাঁও-১ আসনে

ঠাকুরগাঁও-১ আসনে শূন্যপদ পূরণে উপনির্বাচনের সময়সূচী প্রকাশ করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ইসি ভবনে উপস্থিত থেকে এই বিষয়টি নিশ্চিত করেন।
ঘোষিত সময়সূচী মোতাবেক— ২৭ সেপ্টেম্বর প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া যাবে এবং ২৯ সেপ্টেম্বর তা যাচাই করা হবে। ৩০ সেপ্টেম্বর থেকে আপিলের প্রক্রিয়া শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে, যা ৬ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে।
প্রার্থনা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *