গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই অর্থ দাবি করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্ট এই রায় দেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালত এ বিষয়ে আগে জারি করা রুল খারিজ করে দিয়েছেন।
এর আগে মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা থাকাকালে মামলাটি প্রত্যাহার করা হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। তবে ১৪ জুলাই প্রতিষ্ঠানটির আইনজীবী আবদুল্লাহ আল মামুন একে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানান।
উল্লেখ্য, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ হাইকোর্টে রিট করেছিল। প্রাথমিক শুনানির পর আদালত তখন রুল জারি করেছিলেন। সেই রুলটিই আজ খারিজ করে দিলেন আদালত।


Leave a Reply