আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এই সুযোগ দেওয়া হচ্ছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে এটি উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। এই আবেদনগুলো নিষ্পত্তি করার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার স্থানান্তরের এই সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।



Leave a Reply