শেখ হাসিনার সাথে জামায়াতের আমিরের কোনো যোগাযোগ ছিল কি না, তা যাচাই করা দরকার বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন।

রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় আসার জন্য শেখ হাসিনার সাথে কোনো যোগাযোগ হয়েছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। তিনি বলেন, কারণ শেখ হাসিনা ও জামায়াতের আমিরের বক্তব্যের ভাষায় এই মুহূর্তে কোনো পার্থক্য দেখা যায় না।

১১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ঝিনাইদহের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীকে যেভাবে ভারত সরকারের পক্ষ থেকে বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে, জামায়াতের আমিরকে যদি একইভাবে আমন্ত্রণ জানানো হতো, তাহলে বহু আগেই তিনি দিল্লি গিয়েই বসে থাকতেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখন জামায়াতের দিকে তাকিয়ে আছে, তারা কীভাবে রাষ্ট্রকে অশান্ত করে এবং সেই অশান্তির সুযোগ নিয়ে আওয়ামী লীগ কীভাবে আবার ফিরে আসতে পারে। ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান, আর জামায়াতও ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়।

এই বিষয়টিকে রাশেদ খান কাকতালীয় মনে করেন না। বলেন, এর পেছনে কোনো না কোনো চক্রান্ত রয়েছে। জামায়াত একটি লংমার্চ শেষ করার পরে আবারও আরেকটি লংমার্চ কর্মসূচির পরিকল্পনা নিয়েছে।

সেজন্য সারাদেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জামায়াত স্বার্থের জন্য তার শত্রুর সাথেও হাত মেলাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *