রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপাধির পূর্বে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ প্রয়োগের ওপর নিষেধাজ্ঞা

সরকারি দফতর, নথি ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ৯ সেপ্টেম্বর বুধবার এক পরিপত্রে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রীয় কাজ ও সরকারি নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না। এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। সরকারের সমস্ত মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দফতরকে এই সিদ্ধান্ত অবিলম্বে পালন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *