ভ্যালেন্সিয়ার জালে বার্সার গোলের বন্যা, ইয়ামালের জোড়া গোল

বার্সেলোনা এস্তাদিও মেস্তায়ায় গোলের বন্যা বইয়েছে। তারা শৈল্পিক ফুটবল খেলে ভ্যালেন্সিয়াকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছে। হান্সি ফ্লিকের দল এই জয় পেয়েছে। লামিন ইয়ামাল দুটি গোল করেছেন।

বার্সেলোনা রোববার (৬ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ইয়ামাল দলকে এগিয়ে দেন। ২২ মিনিটে ফেরমিন লোপেজের গোলে বার্সা ব্যবধান দ্বিগুণ করে। গার্সিয়ারা ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

৫০ মিনিটে রাফিনিয়া ব্যবধান ৩ গোল করেন। এরপর ৭৯ মিনিটে দানি ওলমোর পাসে গোল করেন পেদ্রি। ৮৪ মিনিটে ইয়ামাল শেষ গোলটি করে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন। বার্সেলোনা ৫–০ গোলে জয়লাভ করে।

এই জয়ে বার্সেলোনা ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *