বিচারকরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা গ্রহণ করতে পারবেন; তবে চূড়ান্ত রায় দিতে হবে তাঁদের নিজস্ব বিচারবুদ্ধি প্রয়োগ করে।

বিচারকরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিতে পারবেন। তবে রায় দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত বিচারকের নিজের বিবেচনাতেই থাকবে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান একথা বলেন।

তিনি বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রমনায় ‘এআই গভর্নেন্স সামার স্কুল- ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আইনমন্ত্রী বলেন, এআইয়ের কারণে বিচারকরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারো পক্ষে যদি সুষ্ঠু রায় না দেওয়া হয়, তবে এমনটা হতে পারে।

এজন্য এআই নিয়ন্ত্রণের জন্য একটি বিল তৈরি করা হবে। এই বিল সংসদে পাস করা হবে বলেও তিনি জানান।

আইনমন্ত্রী বলেন, এআইয়ের সুবিধাগুলো ব্যবহার করা হবে। তবে এর অপব্যবহার রোধে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিচারকদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *