গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন রোগী।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয় যে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৯৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৮ জন, খুলনা বিভাগে ৩৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সর্বমোট ৪২ হাজার ৫৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১১৭ জন।



Leave a Reply