দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

বিভাগভিত্তিক রোগী ভর্তির সংখ্যা নিচে দেওয়া হলো:
বরিশালে ১৬৫ জন, চট্টগ্রামে ১৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯২ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৯ জন। এছাড়া খুলনায় ২৫৫ জন, ময়মনসিংহে ৮৮ জন, রংপুরে ১৭৪ জন এবং সিলেটে ১০ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৩ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ হাজার ৫৫৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *