ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার পর সদর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানটি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে অবস্থিত।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রশংসা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সহনশীলতা নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংঘাত বা প্রতিশোধের কোনো স্থান নেই।

তিনি আরও আশা প্রকাশ করেন যে এই নতুন বিশ্ববিদ্যালয়ে মান-সম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *