জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে তিনি জাদুঘরটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।
পরিদর্শন শেষে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তি ও গণতন্ত্র ফিরে পেলেও এর মূল্য দিতে হয়েছে অনেক বেশি। শহীদ ও আহত যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না। তিনি আশা প্রকাশ করেন, দেশে যেন আর কখনো এমন মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড না ঘটে।
পরিদর্শন শেষে তিনি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, জাদুঘরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Leave a Reply