জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে করা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। এতে ওবায়দুল কাদের, বাহাউদ্দীন নাসিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জন আসামি রয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেবেন।

আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং উসকানির অভিযোগ রয়েছে। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আশা করছে। গত ১৭ আগস্ট এই মামলার যুক্তিতর্ক শেষ হয়। এরপর থেকে রায়টি অপেক্ষমাণ ছিল।

গত ১৭ ফেব্রুয়ারি এই বিচার শুরু হয়েছিল। মামলায় শহীদ পরিবার, আহত ব্যক্তি ও চিকিৎসকসহ ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। শরীফ ওসমান হাদীও লিখিত জবানবন্দি দিয়েছেন।

মামলায় ওবায়দুল কাদেরের ১৪টি ফোনালাপ উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ ও তৎকালীন ডিবি প্রধান হারুনের ফোনালাপ রয়েছে। এসব কথোপকথনে আন্দোলন দমন এবং ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধের তথ্য পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *