পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন যে জলবায়ু পরিবর্তনের মার সবচেয়ে বেশি পোহাতে হচ্ছে দেশের নারী ও শিশুদের।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘ক্লাইমেট ডিপ্লোমেসি’ নামক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য তুলে ধরেন।
শামা ওবায়েদ আরও বলেন যে এই বিপর্যয়ের জন্য আমাদের দেশ কোনোভাবেই দায়ী নয়, তাই বিশ্ব দরবারে ক্ষতিপূরণ বাবদ নগদ অনুদান আদায়ে বর্তমান প্রশাসন সচেষ্ট থাকবে। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ধনী ও শিল্পোন্নত দেশগুলোর কার্যকর দায়িত্ব পালন করা জরুরি।
আসন্ন কপ সম্মেলনে নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় বিশ্ববাসীর জোরালো ভূমিকা এবং পরিবেশবান্ধব পাটজাত দ্রব্যের প্রচার ও ব্যবহার বৃদ্ধির বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানান।







Leave a Reply