চট্টগ্রামের কর্ণফুলীতে লরি ও মাইক্রোবাসের ধাক্কায় ৪ জনের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্যে জানা যায়, আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহে ফিরছিল। পথে ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহত হন বেশ কয়েকজন।

পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে, তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *