সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, “আজকের সব অর্জনের পেছনে সংবাদমাধ্যমের ভূমিকা রয়েছে। আমার সময়ে আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন। আপনাদের কাজে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমার নেই।”
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন।
একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, সাংবাদিকতা খুব কঠিন কাজ। রাজনীতিবিদদের চেয়েও সাংবাদিকদের দায়িত্ব বড়। তবে বস্তুনিষ্ঠতা বজায় রাখলে এই দায়িত্ব পালন সহজ হয়ে যায়।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় রাজা, চার্চ ও পার্লামেন্ট কাজ করে। আগে সাংবাদিকরা পার্লামেন্টে ঢুকতে পারতেন না। পরে তারা পার্লামেন্টে প্রবেশের সুযোগ পান। তখন থেকেই সাংবাদিকতাকে ‘চতুর্থ স্তম্ভ’ বা ফোর্থ স্টেট বলা হয়।


Leave a Reply